[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

ইরানের ইউরেনিয়াম অপসারণ সহজ নয়, বললেন ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ২:৫৫ পিএম

সংগৃহীত ছবি

ইরান থেকে ইউরেনিয়াম অপসারণ প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি হয়েছে।

এর ফলে সেখানে থাকা উপাদান সরিয়ে ফেলা এখন দীর্ঘ ও কঠিন কাজ হয়ে দাঁড়াবে।


উল্লেখ্য, গত বছরের জুনে পরিচালিত ওই অভিযানে যুক্তরাষ্ট্রের প্রায় ১২৫টি সামরিক বিমান অংশ নেয়। এতে ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা—ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান—লক্ষ্য করে হামলা চালানো হয়।


একই পোস্টে মার্কিন কিছু সংবাদমাধ্যমের সমালোচনাও করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, দেশটির কিছু গণমাধ্যম সামরিক বাহিনীর ভূমিকার যথাযথ মূল্যায়ন করছে না এবং তাদের অবদান খাটো করে দেখাচ্ছে।


এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় সম্ভাব্য আরেক দফা আলোচনার প্রসঙ্গ তুলে ট্রাম্প আশা প্রকাশ করেন, ইরান সমঝোতার পথে এগোবে। অন্যথায় দেশটিকে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর