[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

লেবাননে ইসরাইলি বাহিনীর নতুন করে বিমান হামলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৫:৩৭ এএম

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন শহরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর পর দক্ষিণ লেবাননে

 নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী।

​আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর আল-দুয়াইরে (খিয়ারবেত আল-দুয়ের) বড় ধরনের আকাশপথে আক্রমণ চালানো হয়।

​এর আগে বুধবার রাতে ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১,১৬৫ জন আহত হয়েছেন।

​বিপুল প্রাণহানির ঘটনায় লেবানন সরকার দেশজুড়ে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

​লেবাননের সিভিল ডিফেন্সের তথ্যমতে, বালবেক, নাবাতিহ, সিডন এবং টায়ারসহ ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলাগুলো চালানো হয়েছে।

​লেবাননের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধবিরতির প্রচেষ্টা চললেও ইসরাইল আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের তোয়াক্কা না করে আগ্রাসন অব্যাহত রেখেছে।

​গত ১৫ মাসে বারবার যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হলেও তা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে লেবানন সরকার।

এসআর

সম্পর্কিত খবর