ইরানের সাথে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর একে যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল সাফল্য হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর সংবাদসংস্থা এএফপিকে
দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য একটি পূর্ণাঙ্গ এবং প্রশ্নাতীত বিজয়।
এর আগে মার্চ মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে একটি ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ৪৫ দিনের যুদ্ধবিরতির একটি সংশোধিত প্রস্তাব দেওয়া হলেও ইরান শেষ পর্যন্ত দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি জানায়, যা প্রেসিডেন্ট ট্রাম্পও গ্রহণ করেন।
উল্লেখ্য যে, চুক্তির আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান আলোচনায় না এলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। বর্তমান যুদ্ধবিরতি ব্যর্থ হলে সেই হুমকি কার্যকর হবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি কোনো উত্তর না দিয়ে ধৈর্য ধরার পরামর্শ দেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, দুই সপ্তাহের এই সময়ের মধ্যে ইরানকে আলোচনার টেবিলে স্থিতিশীল করতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসআর