[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ৪:১৯ পিএম

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই শিশুর মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরিসংখ্যানটি ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে তৈরি।


প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম বা এর উপসর্গ নিয়ে ৮১১ জন শিশু ভর্তি হয়েছে। একই সঙ্গে ৯২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণ ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি জরুরি।

এসআর

সম্পর্কিত খবর