[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
২৯ চৈত্র ১৪৩২

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ ৭:১১ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর মধ্যে চারজনের মৃত্যুর ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে, আর ছয়জন উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


রোববার (১২ এপ্রিল) বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুগুলো ঘটেছে।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সময়ে হাম আক্রান্ত হয়ে মোট ২৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম-সদৃশ উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ১৫১ শিশু।


এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। এ সময়ের মধ্যে ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট ২ হাজার ৬৩৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২২৫ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ শিশু।

এসআর

সম্পর্কিত খবর