সর্বশেষ আপডেট: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪ জনে
দাঁড়িয়েছে।
চিকিৎসা ও ভর্তি: একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে নগরীর বিভিন্ন হাসপাতালে মোট ৮৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
সুস্থতা: গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২১ শিশু।
নমুনা পরীক্ষা: নতুন করে আরও ৪টি নমুনা পরীক্ষার জন্য ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রাম থেকে মোট ৩০৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলো।
স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ: চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নজরদারি ও সন্দেহভাজন রোগীদের দ্রুত চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসআর