[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

দ্রুত দেশে আসছে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৩:৪৬ পিএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে হাসপাতাল পরিদর্শনকালে তিনি জানান,

 উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করছে।

স্বাস্থ্য সচিব উল্লেখ করেন যে, হামসহ মোট ১০ ধরনের টিকা সংগ্রহের জন্য সরকার ইতিমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে এবং সেই অর্থ ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই টিকাগুলো দেশে পৌঁছাবে এবং সরবরাহ পাওয়ামাত্রই সারাদেশে বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি শুরু করা হবে।

তিনি আরও জানান, করোনা মহামারির সময় টিকাদান কার্যক্রমে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সরকার বদ্ধপরিকর। সীমাবদ্ধতা সত্ত্বেও অতিদ্রুত এই সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর