বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগেই শক্তিশালী
কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।
রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে এই ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার, এমনকি তার চেয়েও বেশি গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
ঝড় চলাকালীন বজ্রপাত এবং দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর