[email protected] মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৪ বৈশাখ ১৪৩৩

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: তিন বিভাগে হতে পারে অতি ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ৯:০২ পিএম

সংগৃহীত ছবি

আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে তিনটি বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের

 সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

​শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়া অফিসের বুলেটিনে জানানো হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এর ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

​বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের বেশ কিছু জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টির ফলে এই গরমের তীব্রতা কিছু কিছু জায়গা থেকে কমে আসতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতি এবং মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবণতা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর