তরুণ নির্মাতা রাজ্জাক রাজের পরিচালনায় নির্মিত ব্যতিক্রমধর্মী নাটক ‘বইপোকা’ প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, আর তার বিপরীতে রয়েছেন নীলাঞ্জনা নীলা।
নাটকটি প্রথমে ১ মে রাতে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় এবং পরদিন ২ মে ইউটিউব প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়। এরপর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে থাকে।
সমাজে মূল্যবোধের অবক্ষয় এবং বই পড়ার গুরুত্বকে কেন্দ্র করে গল্পটি নির্মিত হয়েছে। নাট্যকার আল আমিন স্বপনের লেখা এই নাটকে আরও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, লিপু মামা, সাবিনা রনি, মুকুল সিরাজ, ইমরান আজানসহ অনেকেই।
নির্মাতা রাজ্জাক রাজ নাটকটি তৈরির ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার মতে, ‘বইপোকা’ শুধু বিনোদনই নয়, বরং দর্শকদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।
এসআর