[email protected] বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

তিন দশক পর আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ৩:৩৫ পিএম

সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা নাগার্জুনের ক্যারিয়ারের ১০০তম চলচ্চিত্র ‘কিং ১০০’-এর মাধ্যমে দীর্ঘ প্রায় তিন দশকের বিরতি ভেঙে আবারও একফ্রেমে হাজির হচ্ছেন নাগার্জুন ও টাবু। অন্নপূর্ণা স্টুডিওসের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি নাগার্জুনের জন্য একটি বিশেষ

 মাইলফলক। টাবু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ে যোগ দেওয়ার খবরটি নিশ্চিত করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এটি এই জুটির চতুর্থ কাজ হতে যাচ্ছে।

​এর আগে ১৯৯৬ সালে তাদের অভিনীত তেলেগু ব্লকবাস্টার ‘নিননে পেল্লাডাটা’ ব্যাপক জনপ্রিয়তা পায় এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এছাড়া ১৯৯৫ সালে ‘সিসিনদ্রি’ এবং ১৯৯৮ সালে ‘আভিদা মা আভিদে’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন। ‘কিং ১০০’ সিনেমায় তাদের চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হলেও নির্মাতা সূত্রে জানা গেছে, এবার তাদের সম্পূর্ণ ভিন্নধর্মী ও চমকপ্রদ চরিত্রে দেখা যাবে। প্রিয় জুটিকে দীর্ঘ সময় পর বড় পর্দায় দেখার অপেক্ষায় এখন ভক্তরা মুখিয়ে আছেন।

এসআর

সম্পর্কিত খবর