[email protected] বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

অভিনেত্রী বন্যা মির্জার পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ৮:৪২ পিএম

সংগৃহীত ছবি

ছোট পর্দার পরিচিত মুখ বন্যা মির্জা-এর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

তার বাবা মির্জা এনামুল বারি ফারুক আর নেই।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর আদাবর এলাকার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা এনামুল বারি ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক। তার স্ত্রী খুরশিদা আক্তার গৃহিণী। চার কন্যার মধ্যে বন্যা মির্জা দ্বিতীয়।


এক সময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা পান বন্যা মির্জা। মঞ্চ, টিভি নাটক এবং চলচ্চিত্র—সব মাধ্যমেই তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ চিত্র ৭১’ ও ‘পিতা’ উল্লেখযোগ্য।
প্রিয়জন হারানোর এই শোকে অভিনেত্রীর পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।

এসআর

সম্পর্কিত খবর