চাঁদপুরের মতলব উত্তরের হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।
বুধবার (১৪ মে) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি করা হয়েছে মিয়া মনজুর আমিন স্বপনকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তার মনোনীত সদস্য হয়েছেন মো. মোশারফ হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত সদস্য হয়েছেন আমিনুল ইসলাম তুহিন।
আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৪৯(১) ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবনিযুক্ত সভাপতি মিয়া মনজুর আমিন স্বপন বর্তমানে মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, সামাজিক সংগঠন “বাগান বাড়ি অগ্রদূত সংঘের” সভাপতি এবং বর্তমানে খাওরিয়া শাহী জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এসআর