[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন ভিসি নিয়োগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ২:১৪ এএম

লমান প্রশাসনিক অস্থিরতার মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মামুন অর রশিদ।

তিনি বর্তমানে -এর ওশানোগ্রাফি বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে তার নিয়োগকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনটিতে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী বলেন, একটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশাসনিকভাবে দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন ছিল।

নতুন নিয়োগপ্রাপ্ত ভিসিকে ঘিরে বিভিন্ন আলোচনা ও বিতর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তার মতে, এমন পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের চেয়ে যোগ্যতা, স্বচ্ছতা ও প্রশাসনিক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া উচিত।

এদিকে শিক্ষার্থী সংগঠনগুলোর কয়েকজন নেতাও নতুন ভিসি নিয়োগ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে একজন অভিজ্ঞ ও গবেষণামুখী প্রশাসকের প্রয়োজন ছিল।

জাতীয় ছাত্রশক্তির ববি শাখার এক নেতা বলেন, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা কার্যকর নেতৃত্বের অভাব অনুভব করছেন। নতুন নিয়োগে শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক নানা সমস্যার স্থায়ী সমাধান এখনো হয়নি। ফলে নতুন ভিসির কাছে তারা দ্রুত কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর -এর আদেশক্রমে আগামী চার বছরের জন্য প্রফেসর ড. মামুন অর রশিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর