[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইবির নতুন ভিসিকে জিয়া পরিষদ ও ইউট্যাবের অভিনন্দন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ২:৩৫ এএম

ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন জিয়া পরিষদ এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে সংগঠন দুটির পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে অভিনন্দন জানানো হয়।

জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

জিয়া পরিষদের নেতারা তাদের বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করছেন।

একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা জানান তারা। সংগঠনটির প্রত্যাশা, নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করবেন।

অন্যদিকে ইউট্যাব নেতারা বলেন, অধ্যাপক মতিনুর রহমান দীর্ঘদিন ধরে একাডেমিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে -কে নিয়োগ দেওয়া হয়।

আগামী চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক উপাচার্য -এর স্থলাভিষিক্ত হয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর