[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবনিযুক্ত কুবি ভিসিকে ছাত্রদল ও শিবিরের শুভেচ্ছা

বাবলু দেব, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ২:২২ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে গিয়ে সংগঠন দুটির প্রতিনিধিরা ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির প্রত্যাশার কথাও তুলে ধরেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নিজ প্রতিষ্ঠানের কোনো শিক্ষক উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। নতুন ভিসি একজন দক্ষ শিক্ষক হিসেবে পরিচিত উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ক্যাম্পাসে আধুনিক ও ইতিবাচক পরিবেশ গড়ে উঠবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানেও কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি প্রত্যাশা করেন।

অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের শাখা সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। তিনি আশা প্রকাশ করেন, নতুন উপাচার্য তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন এবং শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক পরিবেশ নিশ্চিত করবেন।

তিনি আরও জানান, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে প্রয়োজন হলে ছাত্রশিবির সহযোগিতা করবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমকে -এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর