[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

'নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৪:৩৯ পিএম

সংগৃহীত ছবি

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংস্থাটির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়।


নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় পর্যায়ে ক্রীড়া বিকাশের অংশ হিসেবে আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনের পরপরই দেশব্যাপী একযোগে এই কার্যক্রম শুরু হবে।


এ কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এর মধ্যে রয়েছে—১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা সরাসরি নিবন্ধনে উৎসাহিত করা, শ্রেণিকক্ষে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করা, নোটিশ বোর্ডে নির্দেশনা প্রদর্শন, প্রতিষ্ঠানের প্রবেশমুখে অনুমোদিত ব্যানার টানানো, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো এবং নিজস্ব ওয়েবসাইটে কর্মসূচি সম্পর্কে তথ্য প্রকাশ করা।


মাউশি আশা করছে, এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়ায় সম্পৃক্ততা বাড়বে এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।

এসআর

সম্পর্কিত খবর