[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

রাশেদ প্রধানের বক্তব্যে ইউট্যাব কুবি ইউনিটের নিন্দা, আইনি ব্যবস্থার আহ্বান

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ৫:৩২ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান-এর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (২০ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে শালীন ও সংযত বক্তব্য প্রত্যাশিত। মতপার্থক্য থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি বলে উল্লেখ করা হয়।


বিবৃতিতে বলা হয়, উসকানিমূলক বা অসংযত বক্তব্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। তাই এমন আচরণ গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মত প্রকাশ করা হয়।


এতে আরও বলা হয়, তারেক রহমান সম্পর্কে দেওয়া মন্তব্য অনভিপ্রেত এবং তা জনপরিসরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। এ ধরনের বক্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়।


পাশাপাশি দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিও অনুরোধ জানানো হয়েছে।


উল্লেখ্য, সম্প্রতি এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এ প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি।

এসআর

সম্পর্কিত খবর