[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

কচুয়ায় মেধাবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ১:২২ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় এক শিক্ষামূলক ও আনন্দঘন পরিবেশে মেধাবৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ডুমুরিয়া সেকান্দর আলী মুন্সী নূরানী, করিমজান বিবি হাফিজিয়া মাদ্রাসা এবং মোসাম্মত শিরিনা আক্তার মহিলা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার যৌথ আয়োজনে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

 

অনুষ্ঠানে কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

পাশাপাশি প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী প্রায় ১০০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আবু ইউসুফ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, সংগঠক মোঃ ফয়সাল, শাহপুর দরবার শরীফের খলিফা মাওলানা মামুনুর রশিদ আল-আজহারী প্রমুখ। 


বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় গড়ে তুলতে এ ধরনের আয়োজন সহায়ক। বিশেষ করে এতিম ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ উদ্যোগ প্রশংসনীয় বলেও তারা উল্লেখ করেন।


এ সময় মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের অর্জিত পুরস্কার গ্রহণ করে আনন্দ প্রকাশ করে।


অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া এবং তাঁর সহধর্মিণী মোসাম্মত শিরিনা আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

এসআর

সম্পর্কিত খবর