বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের সমপরিমাণ করার বিষয়ে আবারও আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, অতীতে উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল।
এখন সেটিকে ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষকদের সম্মান বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতে নেওয়া বিভিন্ন উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত না হলেও সরকার তা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এসআর