[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

শিক্ষা ক্যাডারে বড় রদবদল, মাউশির মহাপরিচালকসহ একাধিক কর্মকর্তা ওএসডি

আলী আকবর রনী

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ৮:০৫ পিএম

সংগৃহীত ছবি

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ব্যাপক রদবদল করেছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও দপ্তরের কর্মকর্তাদের বদলি ও নতুন পদায়ন করা হয়েছে। এতে বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি কয়েকজনকে ওএসডি করা হয়েছে।


সর্বশেষ প্রজ্ঞাপনে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) অতিরিক্ত পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকারী বি. এম. আব্দুল হান্নানকে ওএসডি করে সরকারি তিতুমীর কলেজে সংযুক্ত করা হয়েছে।


এছাড়া, আগে ওএসডি হিসেবে কর্মরত অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপনকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, ওই বোর্ডের বর্তমান সচিব ড. এ. কে. এম. সামছু উদ্দিন আজাদকে চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে।


সিলেট অঞ্চলেও পরিবর্তন এসেছে। সহকারী অধ্যাপক আবু মুসা মো. তারেককে সিলেট শিক্ষাবোর্ডে বিদ্যালয় পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ওই পদে থাকা সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামকে ওএসডি করে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।


এদিকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে মাউশির পরিচালক (প্রশিক্ষণ) পদে আনা হয়েছে। ফরিদপুরের সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যাপক মো. নাজমুল হককে পরিচালক (কলেজ ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


এছাড়াও এনটিআরসিএতে কর্মরত অধ্যাপক দীনা পারভিনকে ওএসডি করে মাউশিতে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আরও বেশ কয়েকজন শিক্ষককে ওএসডি করে বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করার পাশাপাশি বিভিন্ন কলেজে বদলি করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনগুলোতেও দেখা যায়, একাধিক অধ্যাপক ও সহযোগী অধ্যাপককে নতুন কর্মস্থলে বদলি বা সংযুক্ত করা হয়েছে। কিছু ক্ষেত্রে শিক্ষা বোর্ডে গুরুত্বপূর্ণ পদেও নতুন নিয়োগ দেওয়া হয়েছে।


সরকারি নির্দেশনায় বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি সবাইকে নিজ নিজ পিডিএসের মাধ্যমে যোগদান ও অবমুক্তির কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া

এসআর

সম্পর্কিত খবর