বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মঙ্গলবার (৬ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রধান নির্বাচন কমিশনার ড. মো. রাহাত হোসেন ফয়সাল, নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বাছির, সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন এবং সহ-সভাপতি নাজমুজ সাকিব।
ঘোষিত তফসিল অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের তৃতীয় তলায় অবস্থিত ববিসাস কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
এবারের নির্বাচনে সংগঠনের মোট ৯টি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ‘বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূল প্রবাদ’—এই স্লোগান নিয়ে ২০১৯ সালের ৩ অক্টোবর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
এসআর