[email protected] রবিবার, ৫ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

হাম পরিস্থিতি মোকাবিলায় স্কুল বন্ধের দাবি, হাইকোর্টে রিট দায়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ১:২৮ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম রোগের বিস্তার এবং শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

এতে হাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করা হয়। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাদের বিরুদ্ধে রুল জারির আবেদনও করা হয়েছে।

আজই এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, হাম প্রতিরোধে সময়মতো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে টিকাদান কার্যক্রমে ঘাটতি, প্রয়োজনীয় টিকার সরবরাহে সমস্যা এবং স্বাস্থ্যসেবায় জরুরি প্রস্তুতির অভাব পরিস্থিতিকে আরও জটিল করেছে।


আবেদনকারীরা আদালতের কাছে জানতে চেয়েছেন, কেন সংশ্লিষ্টদের এ ধরনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা আইনবহির্ভূত ঘোষণা করা হবে না।


এছাড়া দ্রুত সারা দেশে জরুরি ভিত্তিতে হাম টিকাদান কর্মসূচি চালু, পর্যাপ্ত টিকা ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা—যেমন বিশেষায়িত ইউনিট ও আইসিইউ—প্রস্তুত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
সামগ্রিকভাবে, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করার আবেদন জানানো হয়েছে রিটে।

এসআর

সম্পর্কিত খবর