[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

এসএসসি প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকে সামনে রেখে প্রবেশপত্র বিতরণে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।


নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে বোর্ড থেকে প্রবেশপত্র সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিজ নিজ কেন্দ্র থেকে সেগুলো সংগ্রহ করে দ্রুত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে বলা হয়েছে।


এছাড়া, শেষ মুহূর্তের কোনো সমস্যা এড়াতে নির্ধারিত সময়ের আগেই পুরো বিতরণ কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর