[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজধানীর বাজারে সবজির দামে উত্তাপ: অধিকাংশ সবজিই ১০০ টাকার উপরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১১:৫৯ এএম

সংগৃহীত ছবি

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দামে চরম অস্থিরতা দেখা গেছে। শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, হাতে গোনা দুই-একটি বাদে প্রায় সব ধরনের সবজিই কেজিপ্রতি ১০০ টাকা বা তার বেশি দরে বিক্রি হচ্ছে। লম্বা

 বেগুন, শসা, করোলা, ঝিঙ্গা, পেঁপে, চিচিঙ্গা এবং ধন্দুল—সবই এখন ১০০ টাকা কেজি। এমনকি গোল বেগুন ও কাঁকরোল বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

​বাজারে বর্তমানে সবচেয়ে কম দামি সবজির তালিকায় রয়েছে ঢেঁড়স, যা ৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এ ছাড়া পটোল, বরবটি ও কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। কাঁচা মরিচের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকায়। উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতারা তাদের নিত্যদিনের কেনাকাটা কমিয়ে দিয়েছেন। অনেকেই এক কেজির বদলে আধা কেজি বা ২৫০ গ্রাম সবজি কিনতে বাধ্য হচ্ছেন।

​বিক্রেতাদের মতে, পরিবহন খরচ বৃদ্ধি এবং মৌসুম শেষ হয়ে আসায় বাজারে সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। তারা জানান, ঢাকার বাইরে থেকে সবজি আনতে আগের চেয়ে ট্রাক ভাড়া অনেক বেশি লাগছে। নতুন মৌসুমের সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কমার তেমন সম্ভাবনা নেই বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষ বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর