[email protected] রবিবার, ১০ মে ২০২৬
২৭ বৈশাখ ১৪৩৩

জ্বালানি সংকট মোকাবিলায় তৎপর সরকার: মে মাসেই আসছে ১১ কার্গো এলএনজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৬ ৯:০০ এএম

সংগৃহীত ছবি

দেশের অভ্যন্তরীণ বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জোর তৎপরতা চালাচ্ছে

 সরকার। চলতি মে মাসে মোট ১১টি এলএনজি কার্গো আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে তিনটি কার্গো দেশে পৌঁছেছে।

​শনিবার (৯ মে) পেট্রোবাংলার পরিচালক এ কে এম মিজানুর রহমান জানান, মে মাসের অবশিষ্ট আটটি কার্গো আমদানির প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এছাড়া জুন মাসের জন্য আরও চারটি কার্গো আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং অ্যাঙ্গোলার মতো দেশগুলো থেকেও নিয়মিত এলএনজি সংগ্রহ করা হচ্ছে।

​আরপিজিসিএল-এর তথ্যমতে, গত এপ্রিল মাসে মোট ৯টি কার্গো আমদানি করা হয়েছিল। শিল্প-কারখানা ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার বিকল্প উৎস থেকেও এলএনজি আমদানির প্রস্তুতি নিয়ে রাখছে। মূলত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই আমদানির এই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর