[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

স্বর্ণের নতুন দাম নির্ধারণ: ভরিতে কমলো ২২১৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১০:৩২ এএম

সংগৃহীত ছবি

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার

 ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

​বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। নতুন তালিকায় ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা ধরা হয়েছে। চলতি ২০২৬ সালে এ নিয়ে মোট ৬৪ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো, যার মধ্যে ৩৫ বার বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছে। এর আগে গত ৭ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

এসআর

সম্পর্কিত খবর