[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে ২০২৬ ১১:০৪ এএম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।

বৃহস্পতিবার (৭ মে) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এ মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২১৩ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা, 

এর আগে ৬ মে স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।


চলতি বছরে এখন পর্যন্ত বহুবার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দাম বেড়েছে বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর