[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

সয়াবিন তেলের দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬ ৬:২০ পিএম

সংগৃহীত ছবি

দেশে ভোজ্যতেলের বাজারে আবারও দাম সমন্বয় করা হয়েছে।

বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৯৫ টাকা।


বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় রেখে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


নতুন দামে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১ হাজার ৪০ টাকায়। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি নির্ধারণ করা হয়েছে ১৭৯ টাকা।


মন্ত্রী আরও জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই নতুন দাম অবিলম্বে কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর