টাঙ্গাইলের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’।
বাংলাদেশ ব্যাংক-এর তত্ত্বাবধানে আয়োজিত এ আয়োজনের লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এই সম্মেলনে দেশের ৩৪টি ব্যাংকের প্রতিনিধির পাশাপাশি টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নেয়।
শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সঞ্চয় ও ব্যাংক হিসাবের প্রয়োজনীয়তা তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল মহসীন, পরিচালক, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ, বাংলাদেশ ব্যাংক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী মুতমাইন্না তাহমিদা, ইমরুল হাসান, মোঃ আকরাম হোসেন এবং টাঙ্গাইল জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ।
এছাড়া কিমিয়া সাআদত (চলতি দায়িত্ব), হোসেন-আল-সাফীর চৌধুরী, শরফুদ্দিন মো. রেদওয়ান পাটওয়ারী, মোহাম্মদ আব্দুল মজিদ এবং শরীফ হাসান মামুনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা আর্থিক অন্তর্ভুক্তি, অল্প বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও আর্থিক স্থিতিশীলতার জন্য ব্যাংক হিসাব একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে টি-শার্ট, ক্যাপ, ব্যাগ ও ক্রেস্ট বিতরণ করা হয়। পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
এসআর