[email protected] শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩

বনানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, আহত আরও ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ৫:৩৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বনানী এলাকায় এক পথচারীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহত হন আরও তিনজন।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সেতু ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ‘ভূইয়া পরিবহন’-এর একটি বাস বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ওই সময় এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে চালক হঠাৎ জোরে ব্রেক করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে আঘাত করে।


বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তি প্রাথমিকভাবে সড়কের সৌন্দর্যবর্ধন কাজে যুক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আহত তিনজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর