রাজধানীর মহাখালী এলাকায় এক যুবকের কোলে শিশুর মরদেহ নিয়ে হেঁটে যাওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, এক ব্যক্তি কাপড়ে মোড়ানো এক শিশুকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছেন।
ছবির সঙ্গে থাকা তথ্যে জানা যায়, শিশুটির বয়স প্রায় তিন বছর এবং সে হাম-এ আক্রান্ত হয়ে মারা গেছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে চিকিৎসার জন্য কামরাঙ্গীরচর এলাকা থেকে শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ছবিতে হাসপাতালের সামনে কয়েকজন নারীকে শোকাহত অবস্থায় দেখা যায় বলেও উল্লেখ করা হয়েছে।
তবে ভাইরাল হওয়া এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পরিবার বা ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে ঘটনার বিস্তারিত তথ্য যাচাইয়ের চেষ্টা চলছে।
এসআর