[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামের ঘটনায় ছাত্রদলকে দায়ী করে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ১:১৭ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলকে দায়ী করে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে হামলার বিচার দাবি ও সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদ জানানো হয়।

বিক্ষোভটি দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে পল্টন এলাকা ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের নেতারা বক্তব্য দেন।


সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়া সংগঠনের সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বক্তব্য রাখেন।


বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার পেছনে ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত।

তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারও দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তারা।


সমাবেশে নেতারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন এবং এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

 

এসআর

সম্পর্কিত খবর