[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

রাজধানীর ৭ পাম্পে মোটরসাইকেলের জ্বালানিতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ৩:০৭ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর নির্দিষ্ট সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি নেওয়ার ক্ষেত্রে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২০ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আইসিটি শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও নিয়ন্ত্রিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) পরীক্ষামূলকভাবে এই ডিজিটাল পদ্ধতি চালু করেছে।


প্রাথমিকভাবে রাজধানীর সাতটি পাম্পে পাইলট প্রকল্প হিসেবে ‘ফুয়েল পাস’ চালু করা হয়।

এগুলো হলো—আসাদ গেটের সোনার বাংলা সার্ভিস স্টেশন, তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার, মিরপুর দারুস সালামের খালেক সার্ভিস স্টেশন এবং আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশন।


নির্দেশনায় আরও জানানো হয়, মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে এসব স্টেশনে মোটরসাইকেল চালকদের জ্বালানি নিতে হলে ‘ফুয়েল পাস’ অ্যাপ ব্যবহার করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং অপব্যবহার কমানো সম্ভব হবে। ভবিষ্যতে এটি দেশের অন্যান্য এলাকাতেও চালু করা হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর