[email protected] বৃহঃস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ৮:২৫ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।


বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এ আগুন লাগে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বনানীর একটি ১১ তলা ভবনের সর্বোচ্চ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও তিনটি ইউনিট যুক্ত করা হয়। বর্তমানে মোট পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর