রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আব্দুর রহমান হাই স্কুলের পাশের এই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর তাৎক্ষণিকভাবে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে তারা।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখনো আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট
এসআর