[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শরীয়তপুরে স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে ফ্রিজে রাখার অভিযোগে স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মে ২০২৬ ৮:২২ এএম

সংগৃহীত ছবি

শরীয়তপুরের সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় পারিবারিক কলহের জেরে মালয়েশিয়া প্রবাসী স্বামী জিয়া সরদারকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর মরদেহ টুকরো টুকরো করার অভিযোগে স্ত্রী আসমা আক্তারকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (১২ মে) রাতের এই

 হত্যাকাণ্ডের পর অপরাধ গোপন করতে আসমা মরদেহ কেটে হাড় ও মাংস আলাদা করে এবং হাড়গুলো বস্তায় ভরে বিভিন্ন স্থানে ফেলে দিয়ে মাংসগুলো ফ্রিজে রাখতে গেলে তীব্র দুর্গন্ধে স্থানীয়দের সন্দেহ হয়।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের ৯৯৯-এ কলের ভিত্তিতে পালং মডেল থানা পুলিশ আসমাকে আটক করে এবং তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে আটং বৃক্ষতলা এলাকা এবং পদ্মা নদীর তীর থেকে নিহতের খণ্ডিত দেহাংশ ও হাত-পা উদ্ধার করে।

নিহতের পরিবার এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এবং পুলিশ ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

এসআর

সম্পর্কিত খবর