[email protected] শুক্রবার, ১৫ মে ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পঞ্চগড়ে নারীসহ ৩ জনের কারাদণ্ড, বাড়িতে মিলল গাঁজা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে নারীসহ তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মে) উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মাহানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পরে সন্ধ্যায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আলামতসহ বোদার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ হাজির করা হয়।

বিচারক আরিফ হোসেন মুন্না সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন— মাহানপাড়া এলাকার আব্দুল সেলিমের স্ত্রী খোদেজা বেগম (৪৮), ঝলই শালশিরী ইউনিয়নের লাঙ্গলগাঁও এলাকার রশিদুল ইসলাম (২৪) এবং পঞ্চগড় সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার রিয়াদ হোসেন (২১)।


পুলিশ জানায়, বুধবার বিকেলে বোদা থানার এসআই তৌহিদুল ইসলাম ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় খোদেজা বেগমের বাড়ি থেকে ১৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, তিনি নিজ বাড়িতে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।


একই অভিযানে গাঁজা সেবনের সময় রিয়াদ ও রশিদুলকে আটক করা হয়। তাদের কাছ থেকেও কিছু পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, মাদক সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এসআর

সম্পর্কিত খবর