[email protected] শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

কাল নাসিরনগরের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে আসছেন কৃষি ও মৎস্যমন্ত্রী

কৃষি ও মৎস্যমন্ত্রী আমিন উর রশিদ।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর এলাকা পরিদর্শনে আগামীকাল শনিবার (৯ মে) আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর এলাকা পরিদর্শনে আগামীকাল শনিবার (৯ মে) আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

 

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মহাখালী ডিওএইচএসে অবস্থিত নিজ বাসভবন থেকে সড়কপথে নাসিরনগরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

দুপুর ১২টার দিকে নাসিরনগর উপজেলা ডাকবাংলোয় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা সরেজমিনে ঘুরে দেখবেন। সম্প্রতি শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় নাসিরনগরের বিভিন্ন হাওরে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অবস্থা পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র জানতেই এ সফরের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পরিদর্শন শেষে বিকেল ৪টায় নাসিরনগর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী।

অনুষ্ঠানে দুর্যোগে নিহত কৃষক আহাদ মিয়ার পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ ও সহায়তা সামগ্রী বিতরণ করা হবে।

সফর শেষে বিকেল ৫টার দিকে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ৮টার মধ্যে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

মন্ত্রী’র এ সফরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াও কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সফরকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্থানীয়দের আশা, এ সফরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের আওতায় আসবেন।

এসআর

সম্পর্কিত খবর