[email protected] শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

কিশোরগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

আটক শাহেন শাহ (৩৫)

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের উল্লহাটি এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত অভিযানে আটক হন উল্লহাটি গ্রামের বাসিন্দা মো. শাহেন শাহ (৩৫)। তিনি স্থানীয় বাসিন্দা কামাল হোসেনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, ২০২৩ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত শাহেন শাহকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।


কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল উল্লহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। পরে বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।


স্থানীয়দের দাবি, এর আগেও মাদকসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন শাহেন শাহ। জামিনে মুক্তির পর তিনি আবারও মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।


এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে তিনি মাদক কারবার পরিচালনা করতেন।

তার কর্মকাণ্ডের কারণে স্থানীয় তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলেও অভিযোগ করেন তারা।


স্থানীয়রা মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর