[email protected] শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

বড়াইগ্রাম ডায়াবেটিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী , এমপিকে সংবর্ধনা

বড়াইগ্রাম ( নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে ২০২৬ ১:১১ এএম

সংগৃহীত ছবি

নাটোরের বড়াইগ্রামে উপজেলা ডায়াবেটিক কল্যাণ সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ সভা ও স্থানীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আব্দুল আজিজ।

এ সময় তিনি বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক সমিতির উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।


বনপাড়া কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ আঃ আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বনপাড়া কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপির সদস্য আলহাজ এম লুৎফর রহমান, রেনেটা ফার্মাসিউটিক্যালসের ম্যানেজার আবু ইউসুব রানা, ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাজাপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, সমিতির সহ-সভাপতি ও মাঝগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান এবং সাধারণ সম্পাদক আকবর আলী মৃধা প্রমুখ। 

এসআর

সম্পর্কিত খবর