[email protected] বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬
২৪ বৈশাখ ১৪৩৩

কটিয়াদীতে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর-লোহাজুরী ইউনিয়নের একটি সড়কের পাশে অবস্থিত জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এ কাজের উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন ইজিপিপি প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষি উন্নয়ন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১০ নম্বর জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম।


এসময় কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


জানা যায়, সত্তরের দশকের শেষ দিকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তারই অংশ হিসেবে এই খালটি খনন করা হয়।

দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার কৃষকরা সেচ সংকটে পড়েন।


বক্তারা জানান, খালটির পুনঃখনন শেষ হলে বিস্তীর্ণ ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে।

এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে যাবে।

স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ এলাকার কৃষিতে ইতিবাচক পরিবর্তন আনবে।।

এসআর

সম্পর্কিত খবর