[email protected] সোমবার, ৪ মে ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩

শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ৩ মে ২০২৬ ১১:৫৮ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও হয়রানিসহ সব ধরনের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আবু কাওসার, সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বেলাল হোসেন এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর কাদেরসহ অন্যান্য নেতারা।


বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

এসআর

সম্পর্কিত খবর