[email protected] মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
১৫ বৈশাখ ১৪৩৩

লালপুরে ২০০ গ্রাম গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ৪:০২ পিএম

আটক সেলিম রেজা (৪৫)

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে সেলিম রেজা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায় লালপুর থানা পুলিশের একটি দল।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার বসতঘর তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, আটক সেলিম রেজার গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার বারইপাড়া এলাকায়।

তিনি বর্তমানে লালপুর উপজেলার মাঝগ্রাম দক্ষিণপাড়ায় বসবাস করছিলেন।


এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার (২৭ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর