বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যশোরের শার্শায় বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৩ মে ২০২৬) সকালে শার্শা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব শার্শা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান (আসাদ)। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ খোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ, সদস্য মোঃ তরিকুল ইসলাম, মোঃ ইমরান হোসেন হৃদয়, আবু সাঈদ, আবু মুসা, হৃদয়সহ মানবাধিকারকর্মী মাহবুব ও আলামিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি করেন।
তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সভায় বাংলাদেশ প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকদের অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় চার দফা দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হলো,
১. শিক্ষা ব্যবস্থায় সাংবাদিকতা বিষয় অন্তর্ভুক্ত করা,
২. সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা,
৩. অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদনের জন্য সম্মানী নির্ধারণ,
৪. গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কার্যকর স্বীকৃতি প্রদান।
বক্তারা আরও বলেন, এসব দাবি বাস্তবায়ন হলে দেশের সাংবাদিক সমাজ আরও দক্ষ, দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখতে সক্ষম হবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠান শেষে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সরকারের সহযোগিতা কামনা করা হয়।
এসআর