[email protected] রবিবার, ৩ মে ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩

বৃষ্টি হলেই পানিতে ভাসে কাঁচাবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৯:৫৬ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর কাঁচাবাজারে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে চরম জলাবদ্ধতা। ভারী বর্ষণ হলে পুরো বাজার এলাকা পানিতে তলিয়ে যায়, যার ফলে সবজি ও ফলমূলসহ বিভিন্ন

 নিত্যপ্রয়োজনীয় পণ্য পানিতে ভাসতে দেখা যায়। এতে করে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষই চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

​স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বছরের পর বছর এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবজি ব্যবসায়ী আলী হোসেন ও শাহজালাল জানান, বৃষ্টির পানি দোকানের ভেতর ঢুকে যাওয়ায় মালামাল নষ্ট হয়ে তারা নিয়মিত আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন। অনেক সময় হাঁটু সমান পানির কারণে বাজারে ব্যবসা পরিচালনা করাই অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে, কাদা ও নোংরা পানির কারণে ক্রেতারাও বাজারে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। দুর্ভোগের কারণে অনেক সময় জুতা হাতে নিয়ে বাজারে চলাচল করতে হয় বলে জানান সাধারণ ক্রেতারা।

​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান জানিয়েছেন, কাঁচাবাজারের এই সমস্যাটি প্রশাসনের নজরে রয়েছে। ইতিমধ্যে ড্রেনেজ ব্যবস্থার ত্রুটিগুলো চিহ্নিত করা হয়েছে এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে এই দীর্ঘমেয়াদী সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এসআর

সম্পর্কিত খবর