গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে ১১ দলের ডাকা কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) সকাল ১১টার দিকে শহরের পুরান থানার শহীদি মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।
এছাড়া বক্তব্য রাখেন দলটির জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সভাপতি খালিদ হাসান জুম্মান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন ও মাওলানা আব্দুল কাদির এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন।
সমাবেশে বক্তারা দ্রুত গণভোটের রায় কার্যকর করার দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এসআর