আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট—এই চার অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা
জানানো হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য উঠে এসেছে।
পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এসআর