[email protected] শুক্রবার, ১ মে ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩

কটিয়াদীতে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১ মে ২০২৬ ৪:১৪ পিএম

সংগৃহীত ছবি

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ নির্মাণ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল এবং যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু প্রমুখ। 


এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজমিস্ত্রি ও সহযোগী উন্নয়ন সমবায় সমিতি, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ভ্যানচালক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন এবং দোকান ও প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রমজীবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।


আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় এর তাৎপর্য তুলে ধরেন।

এসআর

সম্পর্কিত খবর