[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটি , সভাপতি সফিকুল, সম্পাদক সুমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৪২ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

দুই বছর মেয়াদি এই কমিটিতে সভাপতি হিসেবে মো. সফিকুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে সুমন আহমেদ দায়িত্ব পেয়েছেন।


শুক্রবার (২৪ এপ্রিল) প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নুর মোহাম্মদ খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।


নির্বাচনে সহ-সভাপতি পদে মো. জহিরুল হাসান মিন্টু ও মো. জাকির হোসেন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শাহীন আলম ও মো. লিয়াকত হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. তাইজুল ইসলাম সাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র জমা ও যাচাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হয়।

সময়মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।


এদিকে কোষাধ্যক্ষসহ কয়েকটি পদে কোনো প্রার্থী না থাকায় সেগুলো আপাতত শূন্য রয়েছে। পরবর্তীতে কার্যকরী কমিটির মাধ্যমে এসব পদ পূরণ করা হবে বলে জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর